১০/০২/২০২৬, ১৯:০৭ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের অর্জন ও কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং

কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে গত ৫ মাসে ৪৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করেছে। এসময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, হাত বোমা, দেশী অস্ত্র, হরিনের মাংস, বিদেশী সিগারেট উদ্ধার করেছে। প্রায় ৪ হাজার ৪৯৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, জাটকা, ইলিশ মাছ,পাঙ্গাস ও চিংড়ি রেনু পোনা, সামুদ্রিক মাছ,অবৈধ ট্রলিং বোট, ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছে। রবিবার সকালে ভোলায় কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইমাম হাসান আজাদ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমন, অবৈধ ট্রলিং প্রতিরোধ ও সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। গত ৫ মাসে ভোলাসহ দক্ষিণ জোনের আওতায় বিভিন্ন এলাকা থেকে কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১৮ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৫ টি গাঁজা গাছ ও ৩,১৯৭ পিস ইয়াবা ,৫ হাজার ৯০০ কেজি হাঙর, ৮৪৫ কেজি শাপলা পাতা, ৩০ হাজার ৮০ কেজি অবৈধ পলিথিন, ১০ হাজার ২৫০ লিটার অবৈধ অপরিশোধিত পাম ওয়েল, ১৯০ কেজি হরিণের মাংস, ১টি হরিণের সিং, ৫ হাজার ৮৮৯ টি বিভিন্ন ধরনের আঁতশবাজি ও ১৯ হাজার ৬০০ স্টিক বিভিন্ন বিদেশি ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

এছাড়াও ৬৫ কোটি মিটার অবৈধ জাল , ১ হাজার ৫০০ টি বেহুন্দি জাল ও ৫ হাজার ৬০০ টি চায়না দুয়ারি জাল,১ লক্ষ ৭৭ হাজার কেজি জাটকা, ২০ হাজার কেজি ইলিশ মাছ, ৩১ হাজার কেজি সামুদ্রিক মাছ, ১৭ হাজার কেজি পাঙ্গাস পোনা, ৬ কোটি ৭২ লক্ষ পিস চিংড়ির রেণু পোনা, ১৩৫ কোটি টাকা মূল্যের ১৩৩ টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে। এছাড়াও গত ৬ মাসে ১০৯ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৭০টি ড্রেজার ও ৫৮টি বাল্কহেড জব্দ করে।

সংবাদ সম্মেলনে জোনাল কমান্ডার আরো জানান, তাদের সার্চ ও রেসকিউ অভিযানে ৫২০ জনকে জীবিত এবং ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।জলদস্যুদের কবল থেকে ৪টি ফিশিং ট্রলার ও ৬৭ জন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া সহ মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ১,১২০ জন অসহায়, গরিব ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি মৎস্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

পড়ুন: ভোলায় নৌবাহিনীর অভিযানে ৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন