১৭/০২/২০২৬, ১২:০০ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১২:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

ভোলার দৌলতখান উপজেলায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে কুখ্যাত ৩ ডাকাতকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল নোট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে দৌলতখান উপজেলাধীন মদনপুরের চর এলাকা থেকে এদের আটক করা হয়।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন, আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)।তারা সকলেই ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা।

এদিকে আজ শুক্রবার সকালে ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্ট গার্ড কার্যালয়ে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন স্টাফ অফিসার লেঃ কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ডের সদস্যরা ভোলার দৌলতখান উপজেলাধীন মদনপুরের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ডাকাত আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২) কে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়েছে।

তিনি আরো জানান,পরে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলায় এসএসসি পরীক্ষা আশানুরূপ না হওয়ায় কিশোরীর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন