১০/০২/২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় বিপুল পরিমাণে জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩ টি মিনি ট্রাক থেকে বিপুল পরিমাণ জাটকা ও  শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে। সোমবার রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড় এবং মাদরাসা বাজার রোড এলাকায় বিশেষ অভিযানে এসব মাছ জব্দ করা হয়।

বিজ্ঞাপন
 জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ
জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া সেল থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে ভোলা সদর উপজেলার কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ টি মিনি ট্রাক তল্লাশি করে ২০ হাজার ৮০০ কেজি (৫২০ মণ) জাটকা ও ১০০ কেজি শাপলা পাতা মাছ এবং ০৩ টি ট্রাকসহ ৬ জন জাটকা বহনকারীদের আটক করা হয়।

পরবর্তীতে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণকরা হয়। পাশাপাশি শাপলা পাতা মাছ, বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও আটককৃত জাটকা বহনকারীদের মুসলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

টিএ/

পড়ুন: তিতুমীর কলেজে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

দেখুন: সড়কে জনদুর্ভোগ পরিহারে সভাসমাবেশ বন্ধ চেয়ে রিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন