১৫/০২/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
27 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় সন্তানকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা

মো. বিল্লাল নাফিজ, ভোলা৷ ভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুর রহিম ভুট্টু (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে। ছেলেকে মারধরের প্রতিবাদ করায় এ হত্যাকাণ্ড বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার স্থানীয় একদল ‘মাদকসেবী’ আব্দুর রহিম ভুট্টুর ছেলে আমির হোসেনকে মারধর করে। এতে তার হাত-পা ভেঙেছে বলে পরিবারের দাবি। ছেলেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় আব্দুর রহিম ভুট্টুর সঙ্গে অভিযুক্তদের কথাকাটাকাটি হয়।

তারা আরও জানায়, এর জেরে রাত ১০টার দিকে কলেরহাট সড়কের মাথায় আব্দুর রহিমকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পড়ুন:শাপলা কলিতে ভোট দেওয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন