১০/০২/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলার গণমানুষের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন

ভোলার গণমানুষের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভোলা সদর রোড কে জাহান মার্কেটের সামনে ব-দ্বীপ ছাত্র কল্যান পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৫ দফা দাবীগুলো হলো-ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন,গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলা,ঘরে ঘরে গ্যাস সংযোগ চালু, ভোলা- বরিশাল সেতু নির্মাণ ও ভোলার গ্যাস পাচার বন্ধ করা।

বিজ্ঞাপন


ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরসহ অংশ নেয়া বক্তারা বলেন, ভোলায় চিকিৎসা সেবার দিক থেকে অনেক পেছানো। ভোলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন করা খুবই জরুরী। আবার ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুদ থাকা স্বত্ত্বেও ভোলার মানুষ গ্যাস পাচ্ছে না। এখানে গ্যাসভিত্তিক কোনো শিল্প কল-কারখানা এতোদিনেও গড়ে উঠেনি। এদিকে প্রতিদিন ভোলা থেকে বিপুল পরিমাণ গ্যাস নিয়ে যাওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আগে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করে ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার দাবী জানান তারা।

তারা আরো বলেন, সন্ধ্যার পর ভোলার মানুষ মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে গেলে নানা সমস্যায় পড়তে হয়। তাই ভোলার সাধারন মানুষের যাতায়াতে দূর্ভোগ কমিয়ে আনার লক্ষ্যে অনতি বিলম্বে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবী জানান বক্তারা।

পড়ুন : ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন