ভোলার মনপুরার একটি খাল থেকে মৃত হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা।ধারনা করা হচ্ছে নিম্নচাপের প্রভাবে ৭-৮ ফুট জোয়ারের পানিতে ডুবে মারা গেছে হরিণটি। সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে হরিণটি ভেসে এসেছে এমনটাই জানায় বন বিভাগ।
আজ বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাতির খালে ভেসে আসা মৃত হরিণটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে তারা এসে মৃত হরিণটিকে নিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে ৭-৮ ফুট জোয়ারে প্লাবিত হয় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া, চরপিয়ালসহ অনেক চর। এইসব বনাঞ্চলে হরিণ রয়েছে। জোয়ারের পানিতে হরিণটির মৃত্যু হয়েছে বলে জানান তারা।
এদিকে মনপুরার পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, নিম্নচাপের প্রভাবে জোয়ারে পানিতে বনের হরিণটি মারা গিয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে এ বিষয়ে মনপুরার রেঞ্জ বন বিভাগের কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, স্থানীদের মাধ্যমে খরব পেয়ে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসের পানিতে ডুবে হরিণটি মারা গেছে। আরও মৃত হরিণ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পড়ুন: ভোলার মনপুরায় বেড়ীবাঁধ নির্মাণ কাজের বালুর স্তুপ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
দেখুন: স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অনশন!
এস


