20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলার মনপুরায় বেড়ীবাঁধ নির্মাণ কাজের বালুর স্তুপ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

ভোলার মনপুরায় নতুন বেড়ীবাঁধ নির্মাণ কাজের বালুর স্তুপের নিচ থেকে মোঃ ওমর (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাট সংলগ্ন বেড়ীবাঁধ নির্মানাধীন বালুর স্তুপের নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু মোঃ ওমর উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের বাসিন্দা জেলে মনিরের ছেলে।

মৎস্যঘাট ব্যবসায়ী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) ঝড়ের রাতে এশার নামাজের পর থেকে শিশুটির খোঁজ পাচ্ছিলেন না পরিবার। পরে আজ শুক্রবার বিকেলে সাড়ে ৫ টায় একজন বেড়ীবাঁধ নির্মান শ্রমিক বালুর স্তুপে চাপা পড়া শিশুটির পা দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে মৎস্যঘাটের ব্যবসায়ী ও স্থানীয়রা এসে বালুর চাপা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে আরো জানান, প্রতিদিন মাছ ঘাট থেকে শিশুটি এ পথ দিয়েই বাড়িতে যাতায়াত করেন। বৃহস্পতিবার রাতে ঝড়ের রাতে বাড়ি ফেরার পথে বালির নিচে পড়েই ওমরের মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন তারা।

এদিকে এই বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বালির নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করার তথ্য পেয়েছি। পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলার লালমোহন শহর পরিচ্ছন্নে অস্থায়ী ৭০টি ডাস্টবিন স্থাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন