১০/০২/২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

ভোলার মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ দুপুরে উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন মফিজ মাষ্টার বাড়ীর রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে দুপুর ২ টায় মির্জাখালু নৌ-পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে মনপুরা থানা পুলিশ। তবে এখনো মরদেহটি শনাক্ত করতে পারেনি পুলিশ।

এই বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলার মনপুরায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন