০৯/০২/২০২৬, ২৩:৫৩ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২৩:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলার ২০ হাজার নেতাকর্মী সরাসরি তারেক রহমানকে দেখতে বরিশালে

দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দেখতে বরিশালে ভোলার তৃণমূল নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বুধবার সকাল থেকেই বরিশালের জনসভায় যোগ দিতে ভোলা থেকে সড়ক ও নৌপথে ২০ হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জেলা বিএনপির লক্ষ্য, এই জনসভায় ভোলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মীর সমাগম নিশ্চিত করা।
ইতিমধ্যেই জনসভাকে ঘিরে ভোলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ভোলা সদর উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার সকালে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলারে করে নেতাকর্মীরা রওনা হন। এ ছাড়া চরফ্যাশনের ঘোষেরহাট ও লালমোহন থেকেও ৪টি বিশেষ লঞ্চ যোগে নেতাকর্মীদের নিয়ে বরিশালের যাচ্ছেন । যাতায়াত ব্যবস্থা প্রতিকূল হওয়া সত্ত্বেও বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার নেতাকর্মীরা এক দিন আগেই বরিশালে পৌঁছেন।

দলীয় লঞ্চ ছাড়াও অনেক নেতাকর্মী নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলার ও ছোট নৌকায় চড়ে সমাবেশে যোগ দিতে যাচ্ছেন।

জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, এটি কেবল একটি জনসভা নয়, তৃণমূলের জন্য এটি এক আবেগঘন মুহূর্ত। সভা শেষে নেতাকর্মীরা এলাকায় ফিরে পুনরায় দলীয় ও নির্বাচনী কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বেন।

পড়ুন- রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

দেখুন- চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে আমদানি-রপ্তানিতে বিপর্যয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন