26.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলা থেকে অবৈধভাবে পাচার কালে ৭১ টন সরকারি সার জব্দ

ভোলা থেকে অবৈধভাবে পাচারের সময় ফেরি থেকে ১ হাজার ৪২০ বস্তা অর্থাৎ ৭১টন সরকারি বিসিআইসি ও টিএসপি সারসহ ৪টি ট্রাক আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরমান (৩০) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত মধ্যরাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে লক্ষ্মীপুরগামী আলাদা দুইটি ফেরি থেকে সারবোঝাই এসব ট্রাক আটক করা হয়। পরবর্তীতে ট্রাকগুলো থানায় নিয়ে আসে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, ত্রিপল দিয়ে ঢাকা সারবোঝাই চারটি ট্রাক আটক করে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে রেখেছে পুলিশ। ট্রাকগুলোর নম্বর হলো- যশোর-ট ১১-১৪৩৩, চট্রমেট্রো-ট ১১-০৬৮৪, খুলনা মেট্রো-ট ১১-০৭৮৩ ও ঢাকা মেট্রো ট ১৪-৭৩০৫।

পুলিশ ও সার গুদাম কর্তৃপক্ষ জানায়, ভোলার সার গুদাম থেকে বরিশাল বিভাগের সকল জেলায় সরকারিভাবে সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরগামী সুফিয়া কামাল নামক ফেরি থেকে ৩টি ও কুসুমকলি ফেরি থেকে ১টিসহ মোট চারটি সার বোঝাই ট্রাক আটক করা হয়েছে। তবে ৩টি ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

পড়ুন- নওগাঁয় সুবিধাবঞ্চিত ৪১১ পরিবার পেল খাদ্যসামগ্রী

দেখুন- দীর্ঘমেয়াদে যু/দ্ধ শুরুর আগেই সংকটে ইস/রা/য়ে/লের সামরিক খাত!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন