ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত ও ইসলামী সমমানা ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে ম্যাসেন্জারে ভয়েস এসএমএস দিয়ে প্রাননাশের হুমকি, অশালীন ভাষায় গালমন্দ করেছে অজ্ঞাত ফেসবুক আইডি থেকে।
এব্যাপারে ভোলা -৪ আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের পক্ষে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার মো: লোকমান হোসেন এর কাছে (২৭জানুয়ারি) দুপুরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ‘ইসলামী শ্রমিক আন্দোলন ওমরপুর শাখা’ নামে একটি অজ্ঞাত ফেসবুক পেইজ থেকে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার এবং হুমকি দেওয়া হচ্ছে। গত ২৬ জানুয়ারি উক্ত পেজ থেকে প্রকাশিত একটি লাইভ ভিডিওতে তাকে উদ্দেশ করে ভীতিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পাশাপাশি অধ্যক্ষ মোস্তফা কামালের ম্যাসেন্জারে ভয়েস এসএমএস মাধ্যমে তাকে প্রাননাশের হুমকি দেয়া হয়।
তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ডে তার নির্বাচনী প্রচারণা ব্যাহত হচ্ছে এবং ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ফেসবুক পেইজ অ্যাডমিনদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এইবিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২৬ ভোলা- ৪ আসনের সহকারী রিটার্নি কর্মকর্তা মোঃ লোকমান হোসেন নাগরিক টিভিকে বলেন, জামায়াত প্রার্থীর পক্ষে থেকে একটা লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচন অনুসন্ধান টিম তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পড়ুন- রংপুর দুই আসনে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ


