১০/০২/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলা-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন আলমগীর মালতিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে জানান চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।

তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং দলের দুঃসময়ে চরফ্যাশন বিএনপিকে ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি।

আলমগীর মালতিয়া বলেন, আমার জীবন বৃত্তান্ত:
১। নাম: মো: মোহাতার হোসেন আলমগীর মালতিয়া
২। পিতার নাম: মৃত আলহাজ্ব ওয়াহেদ আলী মালতিয়া
৩। জন্ম তারিখ: ২০/১২/১৯৬২।
৪। পেশা: সহকারী অধ্যাপক, অবসরপ্রাপ্ত।
৫। স্থায়ী ঠিকানা: ভদ্রপাড়া, পৌরসভা ০৪ নং ওয়ার্ড, পো: চরফ্যাশন, উপজেলা: চরফ্যাশন, জেলা:ভোলা।
৬। জাতীয়তা: বাংলাদেশী।
৭। মোবাইল: 01716353235
৮। শিক্ষাগত যোগ্যতা: এম.এস.এস -পাশের সন ১৯৮৪,
বিভাগ রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়।

রাজনৈতিক পরিচয়:
১. জাতীয়তাবাদী ছাত্রদল, চরফ্যাশন থানা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৭৯-১৯৮৫)।
২. জাতীয়তাবাদী মূল দল, চরফ্যাশন উপজেলা, সাংগঠনিক সম্পাদক (১৯৮৫-১৯৯১) এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চরফ্যাশন উপজেলা বি.এন. পি (১৯৮৮-১৯৯১)
৩. সহ-সভাপতি, চরফ্যাশন উপজেলা বি.এন.পি. (১৯৯২-২০০৮)।
এছাড়া আমি ১৯৯২ তারিখে ভোলা-৪ (চরফ্যাশন মনপুরা) সংসদীয় আসনে উপ-নির্বাচনে বি.এন.পি. মনোনিত প্রার্থী এবং পরবর্তীতে বিভিন্ন ভুলবুঝা বুঝির কারণে তা স্থগিত এবং পরবর্তীতে বি.এন.পি.’র চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মাননীয় মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহান ও মেজর অব: প্রাপ্ত হাফিজ উদ্দীন আহমেদ বীরবিক্রম তৎকালিন নির্বাচনী জনসভায় আমাকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। কিন্তু মার্কা জটিলতার কারণে তাহা আর বহাল রাখা সম্ভব হয়নি। পরবর্তিতে চরফ্যাশন উপজেলা বি.এন.পি. এর কাউন্সিলরদের সরাসরি ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০০৯ হইতে ২০২৪ পর্যন্ত দলীয় সকল কার্যক্রম নিষ্ঠার সাথে পালন করি।

২০০৯ ইং অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার কারণে শিক্ষকতা চাকুরি হইতে অবহতি নেই। কিন্তু চাকুরিতে বহাল থাকার নিয়ম থাকা সত্ত্বেও উক্ত পদে আমাকে পরবর্তীতে বহাল করা হয়নি।

২০১৪ সালে দলীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করি ৷ তৎকালীন স্বৈরশাসকের ফ্যাস্টিট আচরণের কারণে নির্বাচিত হতে পারি নাই।

বর্তমানে আমাদের উপজেলায় কোনো সাংগঠনিক কমিটি নাই। ভোলা জেলা বি.এন.পি’র আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দলীয় কর্মকান্ড পরিচালনা করিয়া আসতেছি।

বিজ্ঞাপন

পড়ুন : প্রতিবন্ধী ব্যক্তিদের শান্তিপুর্ন দাবি আদায় কর্মসুচিতে পুলিশের হামলায় ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ এর নিন্দা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন