20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারী আটক

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারী আটক করা হয়েছে।বুধবার দিবাগত রাতে ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়।আটককৃতরা হলেন মোঃ রাফেজ (৪১) ও মোঃ মাকসুদুর রহমান (৩৫)। এদের প্রত্যেকেই ভোলা জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা কোস্ট গার্ড। অভিযান চলাকালীন ওই এলাকায় ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়ছে।পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে বলেও উল্লেখ রয়েছে।

পড়ুন: ভারত থেকে অস্ত্র কেনার চুক্তি বাতিল করায় একটি গোষ্ঠির গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে

দেখুন: শেরপুরে উপদেষ্টা রিজওয়ানার গাড়ি বহরে হা’ম’লা, ৬ সাংবাদিক আহত |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন