১৮/০২/২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৬ কোটি টাকার ইয়াবা

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লক্ষ পিচ ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। যার বাজার মূল্য নির্ধারন করা হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা।আজ দুপুরে ভোলা খেয়াঘাট সংলগ্ন বিজিবি বেইস কোস্ট গার্ড কার্যালয়ের মাঠের এক প্রাপ্তে এ সকল মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

পরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ মুহাম্মদ সাদমান ইউসুফ প্রেস বিফ্রিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‍্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী কে আটক করা হয়। আটককৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত ইয়াবার নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। এছাড়াও গত ২৬ মার্চ বরিশাল বন্দর থানার কীর্তনখোলা নদী সংলগ্ন কাউয়াচর এলাকা হতে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে আদালত কোস্ট গার্ড দক্ষিণ জোন কে রক্ষিত পাঁচ কোটি ষাট হাজার টাকা মূল্যের ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংসের নির্দেশনা দেয়।

প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আজ সকালে ভোলা কোস্ট গার্ড বেইস এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক এবং ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুস ছাত্তার এর উপস্থিতিতে আটককৃত ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়।

এনএ/

দেখুন: ভোলা শহর রক্ষা বাঁধে একের পর এক ধস, আতঙ্কে এলাকাবাসী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন