ভোলায় যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।এসময়
তাদের কাছে থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,ঢাকা শের-ই-বাংলা থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ উজ্জল হোসেন (৪২), ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ মাতাব্বর (৫৫) ও সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম মুন্সি (৫২)।
আজ মঙ্গলবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৮ জুলাই মঙ্গলবার রাত ২ টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি চাইনিজ কুড়ালসহ আটক করা হয়।
আটককৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: সদস্য সংগ্রহের সময় যেন ফ্যাসিস্টরা দলে ঢুকতে না পারে : ডা: প্রিয়াঙ্কা
দেখুন: প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
ইম/


