ভোলায় গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ই ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার শেরে-বাংলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়৷ আটককৃত মাদক কারবারীর নাম মো. কালাম হোসেন (৪৫)। তিনি উপজেলার পশ্চিম চরখালী গ্রামের বাসিন্দা।
এ সময় তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
জব্দকৃত মাদক ও মাদক কারবারীকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷
কোস্টগার্ড জানায়, এ ধরণের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।
পড়ুন:৮০ কোটির প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা
দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ
ইমি/


