ভোলায় কুখ্যাত ডাকাত ফোরকান বাহিনীর প্রধান মোঃ ফোরকান রাঢ়ী (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) রাতে র্যাব ৮ এর অভিযানে চরফ্যাশনে মাতৃ নিলয় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফোরকান চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার উত্তর চরমায়া, চরকলমী এলাকার বশির আহম্মেদ এর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের ঘটনায় ভোলা সহ আশেপাশের জেলায় ১৪ টি মামলা রয়েছে।
মঙ্গলবার রাতে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পে একটি সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ শাহরিয়ার রিফাত জানান, আটককৃত ফোরকান ডাকাতের অপকর্মের বিষয়ে বরিশাল র্যাব ৮ সদস্যরা জানার পর তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারী কার্যক্রম চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চরফ্যাশনে মাতৃ নিলয় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সামনে থেকে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মোঃ ফোরকান রাঢ়ীর তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে তজুমুদ্দিন থানার চর মোজাম্মেল ও চর লাদেন এলাকাসহ আশেপাশের এলাকায় জেলে ও মাছ ব্যাবসায়িদের কাছ থেকে চাঁদা আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের ঘটনায় ভোলা সহ আশেপাশের জেলার থানাসমূহে ১৪ টি মামলা রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলার ৭ বছর ২ মাস মেয়াদের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত সাজা পরোয়ানাসহ একাধিক পরোয়ানা রয়েছে।
আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
এনএ/


