21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ধ্বংস

ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোন ও র‍্যাবের যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্ট গার্ড কার্যালয়ে এ সকল ইয়াবা পানিতে ভিজিয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

ইয়াবা ধ্বংসের পর কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন স্টাফ অফিসার লেঃ সাব্বির আহম্মেদ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারী ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‍্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ঝাউবন এলাকায় মাদকবিরোধী একটি যৌথ অভিযানে পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন সময়ে সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে ৩ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা ওই থানায় জমা দেয়া হয়।পরবর্তীতে পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২৮৪ (১-৫) নং স্মারকের মাধ্যমে ১০ এপ্রিল কোস্ট গার্ড দক্ষিণ জোনে রক্ষিত ইয়াবা ধ্বংসের নির্দেশ দেন।

এসময় তিনি আরো জানান, ইয়াবা ধ্বংসের নির্দেশের পর আজ সকালে কোস্ট গার্ড কার্যালয়ে ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আহসান হাফিজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান উপস্থিতিতে ২ লক্ষ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংস করা হয়।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে বলেও জানান তিনি।

পড়ুন: ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দেখুন:ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ |

ইম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন