১১/০২/২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলার লালমোহনে ০৯ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ

ভোলার লালমোহনে ০৯ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
গতকাল শনিবার দুপুর থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে
এ বোট গুলো আটক করা হয়।

বিজ্ঞাপন

জব্দকৃত বোটগুলো হলো,এফবি মায়ের আর্শিবাদ-০২, এফবি মায়ের আর্শিবাদ-০৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর-০২, এফবি নবীপুর-০৩, এফবি শীতারাম, ও এফবি শীতারাম-০১।

আজ রবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এসময় তিনি বলেন, সামুদ্রিক মৎস্য বিধিমালা অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর ৩ টা হতে আজ রবিবার দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা এবং আউটপোস্ট লালমোহন মিলে তেতুঁলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোলার লালমোহন উপজেলাধীন গজারিয়ার খালের মাথা সংলগ্ন এলাকা হতে বৈধ কাগজপত্র এবং লাইফ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ০৯ টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

তিনি আরো জানান,পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটসমূহ মৎস্য বিভাগ, ভোলার নিকট হস্তান্তর করে মেরিন কোর্টে মামলা করা হয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে বলেও জানান এ কর্মকর্তা।

পড়ুন: ভোলার গণমানুষের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন

দেখুন: ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন