বিজ্ঞাপন

মগবাজারে নবীনের শোরুম বন্ধ: হাতিরঝিল থানার ওসিকে শোকজ

রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের পাঞ্জাবির শোরুম জোরপূর্বক বন্ধ করে দেয়ার ঘটনায় পুলিশের ‘নীরব ভূমিকা’র কারণে হাতিরঝিল থানার ওসিকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে শোকজ করেন।

কারণ দর্শানোর নোটিশে (শোকজ) বলা হয়, বুধবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মগবাজার এলাকার বিশাল সেন্টার নামক মার্কেটে ‘নবীন’ ব্রান্ড নামের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ হাজির হয়ে ওই পাঞ্জাবির দোকান বন্ধ করে দেয়ার হুকুম দিচ্ছে। ঘটনার সময় কিছু লোককে খুব উদ্ভূত আচরণ করতে দেখা যায়।

শোকজ নোটিশে আরও বলা হয়, ওই সময় পাশে দাঁড়ানো পুলিশ সদস্যদের নির্লিপ্ত দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পুলিশের এমন নির্লিপ্ততা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করবে বলে মনে করেন আদালত। পুলিশের এ ধরনের নির্লিপ্ততাকে কেন আইন বহির্ভূত এবং পেশাদারিত্ব আরচণবিরোধী হিসেবে ঘোষণা করা হবে না এ মর্মে আগামী ৩ দিনের মধ্যে অত্র কোর্টে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য ডিএমপির হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেয়া হলো।

এছাড়াও উল্লেখিত ‘নবীন’ ব্রান্ডের পাঞ্জাবির দোকান আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেয়ার জন্য হাতিরঝিল থানার ওসি নির্দেশ দেয়া হলো। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দেয়ার কথাও শোকজ নোটিশে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন