২৫/০২/২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মঙ্গল শোভাযাত্রা বর্জনের সিদ্ধান্ত চারুকলার ২৬ ব্যাচের শিক্ষার্থীদের

এবারের পহেলা বৈশাখের আয়োজনকে ‘স্বজনপ্রীতিদুষ্ট ও দেশের পরিবর্তনকালীন সময়ে রাজনৈতিক স্বার্থান্বেষী’ আখ্যায়িত করে এ আয়োজন ও আয়োজক কমিটিকে বর্জনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

বুধবার বিবৃতি দিয়ে এই শিক্ষার্থীরা বলেছেন, “এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বৈশাখ। এ আয়োজনে সম্পৃক্ত ব্যক্তিবর্গের চাটুকারিতাপূর্ণ মনোভাবের কারণে আমরা শিক্ষকদের আয়োজন করা বৈশাখের আনুষ্ঠানিকতা ও শোভাযাত্রা সমর্থন করছি না।”

চারুকলা অনুষদের ‘সাধারণ শিক্ষার্থীদের’ পক্ষ থেকে ‘মঙ্গল শোভাযাত্রা নিয়ে স্পষ্ট বিবৃতি’ শিরোনামে বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে প্রেরকের জায়গায় নির্দিষ্ট কারো নাম না উল্লেখ করে লেখা হয়, ২৬তম ব্যাচ (চারুকলা ৭০)।

২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ২০১৭-১৮ সেশন তথা, ২৬তম ব্যাচ (চারুকলা ৭০তম) এর শিক্ষার্থীরা আমাদের পক্ষ থেকে কিছু বিষয় স্পষ্ট করতে চাই। শুরুতেই সবার অবগতির জন্য জানাতে চাই যে, এবারের বৈশাখের আয়োজনের সাথে আমাদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

“মূলত বৈশাখ প্রতিবছর আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধায়নে এবং সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ প্রয়াসে আয়োজিত হয়ে থাকে। যে আয়োজনের সম্পূর্ণ অর্থ অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্ম বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়।”

চারুকলার রীতি অনুযায়ী যা এ বছর ২৬ ব্যাচের করার কথা। তবে শিক্ষার্থীরা বিবৃতিতে অভিযোগ করেছেন, “এবারের আয়োজন একেবারেই চারুকলা অনুষদের পূর্বাপর রীতির ব্যতিক্রমীভাবে কোনোরকম শিক্ষার্থীদের সম্মতি ও সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র শিক্ষকদের সিদ্ধান্তে করা হচ্ছে, যা আমাদের বিশ্বাস ও ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মঙ্গল শোভাযাত্রায় ‘আবু সাঈদের মোটিফ’ বিতর্ক

এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। জুলাই আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর আদলে একটি মোটিফ করা হবে বলে সামজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে।

এ বিষয়ে চারুকলার ডিন আজহারুল ইসলাম চঞ্চল বলেন, “এটা প্রাথমিক আলোচনা হয়েছিল, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জুলাই আন্দোলনকে কীভাবে বর্ষবরণের উদযাপনে যুক্ত করা যায়, তার প্রেক্ষিতে এটা আলোচনা হয়েছিল। একটা খসড়া সিদ্ধান্ত হয়েছিল। এখন আমরা আবু সাঈদের মোটিফটি বাদ দিয়েছি। এটি থাকছে না।”

২৬ ব্যাচের শিক্ষার্থীরাও বিবৃতিতে বলেছেন, “শোভাযাত্রায় বানানো স্ট্রাকচার এর ডিজাইন এবং আইডিয়া সম্পূর্ণ শিক্ষকদের দেওয়া, চারুকলার আপামর সাধারণ শিক্ষার্থী এর সাথে কোনো ভাবেই সংযুক্ত এবং অবগত না।

বিজ্ঞাপন

পড়ুন : মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন