26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

বিতর্কিত বক্তব্যের জেরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী (বহিষ্কৃত)-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।  

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ‘বিএনপি বাদে অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড় দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দেন কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সী। প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। ওই আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তুমুল সমালোচনা শুরু হয়।  

যদিও বিএনপির এই জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, ওসব ছিল ‘কথার কথা’। 

তার কথায়, ‘বিষয়টি ছিল মূলত কথার কথা। আসলে যখন ওই উঠান বৈঠক হয়, তখন প্রায় রাত দুইটা বাজে। আমি খুবই টায়ার্ড ছিলাম। কারণ, সকাল ৯টায় বের হয়েছি। সারাদিন ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনি সভা ও উঠান বৈঠক করেছি। আমি অনেক ক্লান্ত ছিলাম। এমন সময়ে কথার কথা বলতে গিয়ে আমার নেতাকর্মীদের কথাটি বলেছি। এর বাইরে কিছু নয়।’

মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্যের ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওই আসনের ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, এই ধরনের হুমকি নির্বাচনের আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। ভোটারদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি এলাকায় ভীতির পরিবেশ তৈরি করেছেন। ইসিকে (নির্বাচন কমিশন) অবিলম্বে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পড়ুন : অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার তুলনায় ধনী তাদের স্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন