১৭/০২/২০২৬, ২১:৪৭ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২১:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মঠবাড়িয়ায় অটোচালক হৃদয় হত্যা: র‌্যাবের অভিযানে মূল আসামি গ্রেফতার


পিরোজপুরের মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় পহলান (১৭) হত্যা মামলার অন্যতম আসামি রিয়াদ হাওলাদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত হৃদয় ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৫টা ৪৫ মিনিটে বাবার সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।

পরদিন নিখোঁজের ঘটনায় তার বাবা আলমগীর হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২২ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিছু সময় পর এলাকাবাসী মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা-আলগী পাতাকাটা সড়কের পাশে খালের ধারে চাদরে মোড়ানো ও প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করে।

সুরতহাল রিপোর্টে দেখা যায়, হৃদয়ের গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে তার বাবা আলমগীর হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং রিয়াদ হাওলাদারের সম্পৃক্ততা পায়। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে বরিশাল মহানগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রস্তাব বাতিলের দাবিতে পিরোজপুরে নার্সদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন