১৭/০২/২০২৬, ১৫:১২ অপরাহ্ণ
30 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৫:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মঠবাড়িয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেলে মঠবাড়িয়া শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মঠবাড়িয়া পৌরসভা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন ফারজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ নজরুল ইসলাম খান, যিনি তাঁর বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন—এই দিন জাতীয়তাবাদী চেতনার জাগরণ এবং দেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের প্রতীক। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব, রাষ্ট্রগঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ সাইদুল ইসলাম কিসমত বলেন, “আজকের এই দিন আমাদের জন্য শুধু স্মৃতিচারণের নয়—বরং গণতন্ত্রের পুনরুদ্ধারের শপথ নেওয়ার দিন। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শামীম মিয়া, ভারপ্রাপ্ত আহবায়ক, মঠবাড়িয়া উপজেলা বিএনপি, জনাব এডভোকেট রফিকুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা বিএনপি

তাঁরা বলেন, সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গণতন্ত্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি একতাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত নেতাকর্মীদের সমন্বিত শক্তিই ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের বড় অনুপ্রেরণা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী। অনেকে হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে র‌্যালিতে অংশ নেন, যা শহরের পরিবেশে উৎসবমুখর আবহ সৃষ্টি করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান মিজান। তিনি বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণের দিন। এই চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদেরকে সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে হবে।”

শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও দলের সুদৃঢ় অগ্রগতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরের ৩ আসনের মধ্যে ২টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন