১৯/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মঠবাড়িয়ায় বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে কুপিয়ে তরুণকে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিবাদমান সংঘর্ষে প্রকিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মুবিন (২৩) নামের এক তরুণ নিহত হয়েছে।

বুধবার ১৬ জুলাই বিকেলে পৌর শহরের নিউ মার্কেট এলাকার প্রিন্স হোটেলের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। এসময় আধিপাত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে বিবাধমান সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মুবিন ও তামিম শামীম (২৩) নামের দুই তরুন গুরুতর আহত হয়।

গুরুতরও আহত মুবিন আজ বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ দুপুরে ঢাকার একটি হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মুবিন মঠবাড়িয়া বাজার সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী মহারাজ এর ছোট ছেলে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়া পৌর শহরের বাসিন্দা মুবিন ও রনির মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি। পরে রবিনের পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুবিন ও তামিম শামীমকে গুরুতরও আহত করে। স্থানীয়রা আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দুজনকে আশঙ্কাজনক অবস্থায়  ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে মুবিন আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের মামা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা বলেন, উপজেলা যুবদলের কাউন্সিল নিয়ে এ বিরোধের শুরু। এর জেরে আমার ভাগ্নে জুলাই যোদ্ধা মুবিন নিহত হয়েছে। আমাকেও প্রতিপক্ষরা হত্যার হুমকি দিয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যুবকের পরিবার থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন