রাজধানীর মতিঝিলে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ১৭ জন জুয়ারীকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে ফকিরাপুল ইয়াংম্যান্স ক্লাব থেকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে কয়েকজন ঐ ক্লাবের কর্মচারী বলে জানা যায়।
মতিঝিল থানার ওসি (অপারেশন) মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার। তিনি সাংবাদিকদের বলেন, জুয়া এবং মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। আটককৃত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আটককৃতরা হলেন, দিপক সরকার দিপু (৫৫), স্বপন বিশ্বাস (২৩), বাবু (৪৫), জ্সিম (৪৫), মারুফ মিয়া (৫০), শাহজাহান তালুকদার-(৪৮) হাবিবুর রহমান (৫০), আব্বাস (৪৩), আবুল আওয়াল (৬৩), মোঃ জাহিদুল ইসলাম টুটুল ৫২), জসিম উদ্দিন (৫০), সাইফ উল্লাহ (৬৯), মাসুদ (৪৩), সামছুল আলম (৪৪), এস এম আলতাফ আহম্মেদ (৪৭), মিঠু খান (৩৮) ও শফিউল আলম (৩৬)।
পড়ুন- জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
দেখুন- টেকনাফে ট্রাকের ধাক্কায় শিশুর মৃ/ত্যু, প্রতিবাদে গাড়িতে আ/গু/ন


