বিজ্ঞাপন

মদের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)–এর পরিচালক আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে খালাস দিয়েছেন আদালত। এর আগে মামলাটির শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেছিলেন। নির্ধারিত দিনে আদালত এই রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে অবস্থিত আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার অফিসকক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায় বলে অভিযোগ করা হয়।

পরে ওই মদ পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার তদন্ত শাখার এসআই প্রশান্ত কুমার সিকদার।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর সিআইডির উপপরিদর্শক মো. জামাল উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। মামলাটিতে তদন্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিনসহ তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রায়ে আসিফ আকবরকে খালাস দেন।

বিজ্ঞাপন

পড়ুন : স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়ে যা বললেন হানিফ সংকেত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন