মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার মার্কিন মেরিন সেনা ওই অঞ্চলে পৌঁছেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা জোরালো হয়েছে।
সংঘাতের প্রেক্ষাপটে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
শনিবার (২৮ মার্চ) রয়টার্স মার্কিন সামরিক বাহিনীর বরাতে জানায়, অতিরিক্ত সেনা মোতায়েনের অংশ হিসেবে প্রথম দলটি শুক্রবার একটি উভচর আক্রমণকারী জাহাজে করে মধ্যপ্রাচ্যে পৌঁছায়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ত্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের ফ্ল্যাগশিপের মাধ্যমে প্রায় ৩ হাজার ৫০০ নাবিক ও মেরিন সদস্য ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে রয়েছে আক্রমণকারী যুদ্ধবিমান, উভচর হামলার সরঞ্জাম এবং বিভিন্ন কৌশলগত সামরিক উপকরণ।
এদিকে দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত অনুমোদন দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে সংবাদমাধ্যম দ্য হিল জানায়, গত সপ্তাহে পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার মেরিন সেনা ও দুটি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। এর অংশ হিসেবে সান ডিয়েগোভিত্তিক ইউএসএস বক্সার (এলএইচডি-৪) বুধবার যাত্রা শুরু করেছে। জাহাজটি ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের অন্তত ২ হাজার ২০০ মেরিন সেনা বহন করছে এবং এক মাসেরও কম সময়ের মধ্যে সেন্টকম অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে।
পড়ুন:
আর/


