বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহ আমানত বিমানবন্দরে ২১৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ—এই এক মাসে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা রুটের মোট ২১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এদিনও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবি থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার শারজাহ থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট। তবে এদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে পাঁচটি আগমন ও চারটি বহির্গমন ফ্লাইট নিয়মিত চলাচল করেছে।

কর্তৃপক্ষ জানায়, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট চলাচলের স্থবিরতা এখনো কাটেনি। ফ্লাইট বাতিলের ফলে প্রবাসীরা সময়মতো কর্মস্থলে ফিরতে পারছেন না এবং অনেকে দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করেও গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন।

পড়ুন: হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনায় ইরানের অনুমোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন