বিজ্ঞাপন

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট এক ভূমিকম্পে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

বিজ্ঞাপন

ভূকম্পন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে কম্পনের তীব্রতা খুবই অল্প ছিল, ফলে অধিকাংশ মানুষ এটি অনুভব করেননি।

যদিও ভলকানো ডিসকভারি ভূমিকম্পটির গভীরতা নিশ্চিত করতে পারেনি, ইউরোপিয়ান–মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এটি ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে—যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম তীব্র ছিল। কম্পনের তীব্রতায় আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এর আগে এত শক্তিশালী ভূমিকম্প তারা অনুভব করেননি।

পড়ুন: শেখ হাসিনা–জয়–পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে রায় আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন