বিজ্ঞাপন

মধ্যরাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে আকস্মিক পরিদর্শনে জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অনিয়ম খতিয়ে দেখতে মধ্যরাতে বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে সিরাজগঞ্জের হোসেনপুরে নিজ বাসভবন থেকে রওনা হয়ে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি রাত প্রায় ১২টার দিকে ডিপোতে পৌঁছান। পূর্ব ঘোষণা ছাড়াই এই আকস্মিক পরিদর্শনে ডিপোর গেটম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথমে বিষয়টি অবগত ছিলেন না। পরে পুলিশ উপস্থিত হলে গেট খোলা হয় এবং ডিপো ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

মন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং তেল সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এ সময় তিনি বলেন, দেশে তেলের সরবরাহ অব্যাহত থাকা সত্ত্বেও বাজারে সংকটের যে চিত্র দেখা যাচ্ছে, তা উদ্বেগজনক। এ অবস্থায় সুষম ও স্বচ্ছভাবে তেল বিতরণ নিশ্চিত করতে হবে।

তিনি ডিপো সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি পাম্পে যেন নিয়মিত ও যথাযথ পরিমাণে তেল পৌঁছে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিপোতে কোনো ধরনের সিন্ডিকেট বা চোরাকারবারি সক্রিয় আছে কিনা তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। এ ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের প্রায় ২০টি জেলার জ্বালানি তেলের চাহিদা পূরণ করা হয়। প্রতিদিন গড়ে ২৫০ থেকে ২৮০টি পাম্পে এখান থেকে তেল সরবরাহ করা হয়ে থাকে। বর্তমানে রেশনিং পদ্ধতিতে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ১১টি গরু ও ১৩টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন