34 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৬:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মধ্যরাতে পরিত্যক্ত ঘর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ করুনা সরকার হৃদয় (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত হৃদয় ইছাপুর গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) খালিয়াজুরী থানার ডিউটি অফিসার সহকারি পরিদর্শক (এএসআই) জসিম এ তথ্য নিশ্চিত করে বলেন, করুনা সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ সকাল ১০টার দিকে তাকে জেলা আদালাতে প্রেরণ করা হয়েছে।

এরআগে গতকাল (শুক্রবার) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের ইছাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুর গ্রামে মাদক কারবারিদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফেরদৌস রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ইছাপুর গ্রামের পরান সরকারের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি হৃদয়কে হাতেনাতে আটক করা হয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন