১৯/০২/২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মনপুরায় রাতভর অভিযান, ইউপি চেয়ারম্যানসহ ৪ নেতা গ্রেফতার

ভোলার মনপুরা উপজেলায় রাতভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ দালাল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল ভূঁইয়া।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, ২০২৩ সালের ২৩ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন পুলিশের ওপর হামলার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন: ৬ দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে ‘আমরা ভোলাবাসী’র আবেদন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন