১১/০২/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মনোনয়ন পরিবর্তনের দাবিতে মেহেরপুর ২ আসনে বিক্ষোভ সমাবেশ

মেহেরপুর-২ (গাংনী) মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে বিএনপির প্রার্থী করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের এক যৌথ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএনপি নেতবৃন্দ দাবি করেন, দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের দুঃসময়ের সাথী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। জনমানুষের সাথে জাভেদ মাসুদ মিল্টনের সংযোগ অত্যান্ত চমতকার। এ আসনটিতে ধানের শীষ বিজয়ী করতে হলে জাভেদ মাসুদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতবৃন্দ।
সিংক : আলফাজ উদ্দীন কালু, সভাপতি গাংনী উপজেলা বিএনপি

যৌথ সভা ও সমাবেশ শেষে মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দীন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আব্দাল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু, উপজেলা বিএনপি’র নেত্রী ফরিদা পারভীন, বামন্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল হক, পৌর বিএনপি’র সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক সুমন এডাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব, গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন

পড়ুন: কিশোরগঞ্জ-১ আসনে জহিরুল ইসলাম মবিন এমপি মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন