বিজ্ঞাপন

মনোনয়নের ব্যাপারে কাউকে কোথাও গ্রীন সিগনাল দেওয়া হয়নি : এটিএম আব্দুল বারী ড্যানী


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, মনোনয়নের ব্যাপারে বিএনপি থেকে কাউকে কোথাও গ্রীন সিঙ্গনাল দেওয়া হয় নাই। এটা বিভ্রান্তকার ও আত্মতৃপ্তি শব্দ মাত্র। বিএনপি একটি বড় দল। প্রক্রিয়ার মধ্যে মনোনয়ন দেওয়া ও নির্ধারণ করে থাকে বিএনপি। এটা গোপনীয় বিষয় নয়। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বিএনপি’র মুখপাত্র জনাব রিজভী আহমেদ এ বিষয়ে প্রেস ব্রিফিং মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চল্লিশা বাজার এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা লিফলেট বিতরনকালে সাংবাদিকদের প্রশ্নের আলোকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা কর্মসূচি আমাদের আগামীর বাংলাদেশের রূপরেখা। এ রূপরেখা বাস্তবায়িত হলে জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক, আর বাংলাদেশ হবে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র। তারেক রহমানের ৩১ দফার দেশের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করবে।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপি’র এই নেতার লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন