১২/০২/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মনোনয়ন না পেয়েও হাল ছাড়েননি শুভ সিদ্দিকী, হেলিকপ্টারে করে গণসংযোগে

বিএনপির মনোনয়ন না পেলেও জনমানুষের সাথে সম্পৃক্ততা হারাননি জামালপুর-২ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের রাজনীতিতে পরিচিত মুখ ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ । দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার পরও তিনি থেমে থাকেননি—বরং নতুন উদ্যমে গণসংযোগ শুরু করেছেন এলাকায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারযোগে এসে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ স্থানীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন এবং জনগণের খোঁজখবর নেন। তাঁর আগমনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও আলোচনা দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শুভ সিদ্দিকী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং তরুণ প্রজন্মের কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। মনোনয়ন না পেলেও তিনি এখনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন এবং বলেছেন, বিএনপির মনোনয়নের এটাই ফাইনাল তালিকা নয় এবং “মনোনয়ন মানে সব নয়, জনগণই আসল শক্তি। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা।” আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের অপেক্ষায় রয়েছি। আমার বিশ্বাস তিনি দেশে এসে অবশ্যই জনমত জরিপ করে সুন্দর একটা সমাধান দিবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুভ সিদ্দিকীর এ গণসংযোগ কার্যক্রম ভবিষ্যৎ রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে—যে তিনি এখনো প্রতিযোগিতায় আছেন এবং কর্মী-সমর্থকদের মনোবল ধরে রাখতে চাইছেন।

এদিকে তাঁর হেলিকপ্টারে আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন, এমন দৃশ্য মেলান্দহে বিরল—রাজনীতিতে নতুন উদ্দীপনা এনেছে এই সফর।

পড়ুন: সতর্কবার্তা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন