০২/০৩/২০২৬, ৪:০৯ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মনোনয়ন দাখিল করেছেন একাধিক মামলার আসামী শাহাজাদী আলম লিপি

বগুড়ার সারিয়াকান্দি–সোনাতলা–১ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের ডামি প্রার্থী ও আলোচিত অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনের স্ত্রী শাহাজাদী আলম লিপি।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তার পক্ষে হেদায়েতুল ইসলাম নামের এক ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, একাধিক মামলার আসামি হয়েও কীভাবে একজন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন—তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও আইনগত প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করেছে।

এবিষয়ে শাহাজাদী আলম লিপি এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আমার নামে যে মামলা গুলো রয়েছে তা সম্পূর্ণ মিথ্যা মামলা। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, নির্বাচন করার অধিকার সবার রয়েছে।

পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন