প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কল পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। নাগরিককে মীর হেলালের একটি ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন।
বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে তার ভূমিকা অসামান্য। হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করতে তার সাংগঠনিক কর্মকান্ডে খোদ দলের প্রধান তারেক রহমান ওয়াকিবহল। ফলে তিনি তারেক রহমানের গুডবুকে ছিলেন।
পড়ুন:কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ |
ইমি/


