১০/০২/২০২৬, ১৪:৩৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মব ভাইরাসের তাণ্ডবে বাংলাদেশ অতিষ্ঠ : সৈয়দপুরে তাহেরী

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, মব ভাইরাসের তাণ্ডব নিলায় বাংলাদেশ অতিষ্ঠ। আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সবকটি-৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২ টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

গিয়াসউদ্দিন তাহেরী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এদেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এবং শান্তির বার্তা গুলোকে এদেশে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ।

গিয়াসউদ্দিন তাহেরী বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর অনুসারীরা কখনও কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নী মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করবো। আমরা সব শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নী জোটকে বিজয়ী করুন। কারণ এটাই প্রমাণিত, সুন্নীরাই এদেশে শান্তিপ্রিয়। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে।

পড়ুন- নেত্রকোনায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত

দেখুন- সংস্কারের দেড় মাসেই বেহাল দশা হাতিয়ার সড়কের | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন