১০/০২/২০২৬, ১৩:৪১ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আ.লীগকে সু সংগঠিত করার অভিযোগে কলেজ অধ্যক্ষ মিনার গ্রেফতার

ময়মনসিংহে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে সু সংগঠিত করার অভিযোগে কলেজ অধ্যক্ষ মিনারকে গ্রেফতার করেছে সেনা বাহিনী।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে হামলার পরিকল্পনা করায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসাইন খান মিনারকে আটক করেছে সেনাবাহিনী। দীর্ঘদিন ধরেই গোয়েন্দা সংস্থার নজরদারিতে থাকা এই অধ্যক্ষকে বুধবার দুপুর ১টার দিকে তাঁর কলেজ ক্যাম্পাস থেকেই আটক করা হয়।


সেনাবাহিনীর একাধিক সূত্র জানায়, আটক মনোয়ার হোসাইন খান মিনার বিভিন্ন অ্যাপ (যেমন এনক্রিপটেড মেসেঞ্জার ও গোপন চ্যাটিং প্ল্যাটফর্ম) ব্যবহার করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন এবং তাদের সংগঠিত করে রাজনৈতিক উদ্দেশ্যে গোপন হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। সেনাবাহিনীর সদস্যরা তার মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে তল্লাশি চালালে ষড়যন্ত্রের একাধিক প্রমাণ মেলে। পরবর্তীতে তাকে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আটকের পর এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর অভিযানে নেতৃত্বদানকারী মেজর জায়েদ বলেন, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। সেনাবাহিনী দেশের স্থিতিশীলতা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। যারা নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। মেজর জায়েদ আরও জানান, অধ্যক্ষ মিনার ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য। তিনি এখনও বিভিন্ন রাজনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নিযুক্ত ছিলেন। তিনি বিশ্বাস করেন, মিনারের সঙ্গে জড়িত নেটওয়ার্কের অন্যান্য সদস্যদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।


অভিযানে অংশ নেয়া ক্যাপ্টেন রুবাইত সেনাবাহিনীর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আমরা দেশ ও জনগণের জন্য আমৃত্যু কাজ করে যাব। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে সেজন্য সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
এদিকে কলেজ অধ্যক্ষের মতো দায়িত্বশীল ব্যক্তি রাজনৈতিক সহিংসতার মতো স্পর্শকাতর ও দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িয়ে পড়াকে অত্যন্ত বিপজ্জনক ও দুঃখজনক হিসেবে দেখছে সচেতনমহল।

পড়ুন: বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বী

দেখুন: কলকাতায় শেষ দিন এমিলিয়ানো মার্টিনেজের সেই বিতর্কিত অঙ্গভঙ্গি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন