১০/০২/২০২৬, ২১:৩১ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। শনিবার মধ্যরাতের পর তাদেরকে পুশ-ইন করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি সেক্টর কমান্ডার জানান, ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্ট দিয়ে পুশ-ইন করা হয় দুই পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে। গুজরাট পুলিশের হাতে আটক হওয়া এই ১২ জনকে গোহাটি বিমানবন্দর ও মেঘালয় হয়ে বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে পুশ-ইন করা হয়। বিজিবি মুন্সিপাড়া ক্যাম্পে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে আরও ১০ জনকে পুশ-ইন করা হয়েছে। হালুয়াঘাটের সূর্যপুর বিজিবি ক্যাম্পে আটক ওই ১০ জনের মধ্যে নয় জন নারী ও একজন মেয়ে শিশু রয়েছে। ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বিএসএফ তাদেরকে পুশ-ইন করে।

পড়ুন: ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ দুর্ধর্ষ ২ ডাকাত আটক

দেখুন: শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিকল্পনার কথা জানা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন