ত্রিশাল থানা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫.৪০ মিনিটের দিকে ত্রিশালের অদুরে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন ময়মনসিংহ গামী মালবাহী একটি ট্কের (ঢাকা মেট্রোঃ ট-১৮-৯০৮৮) চাকা ব্লাস্ট হয়ে গেলে রাস্তার মাঝ খানেই দাঁড়িয়ে যায়। এসম পিছন দিক থেকে ময়মনসিংহ গামী অপর একটি ট্রাক ( ঢাকা মেট্রোঃ ট,১৬- ২৬১৬ স্বজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চালক আল আমিন (৪০) ও হেলপার রাশেদুল (২৮) নিহত হয়। আলামিন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার জয়নাল মিয়ার ছেলে ও রাশেদুল ময়মনসিংহ সদর উপজেলার গোদারাঘাট কালিবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাশেদ আহমেদ জানান, চালক ও হেলপার হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাক দুটি থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং চালক পলাতক রয়েছে।
পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের
দেখুন: যে শহরের বাসিন্দাদের সবার আছে ব্যক্তিগত বিমান
ইম/


