বিজ্ঞাপন

ময়মনসিংহের ত্রিশালে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারীর দায়িত্ব নিলেন ইউএনও আরাফাত সিদ্দিকী

ময়মনসিংহের ত্রিশালে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নারীর দায়িত্ব নিলেন ইউএনও ।উপজেলার ধানীখোলা বাজারে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন নারীকে ঘিরে সৃষ্টি হওয়া মানবিক সংকটের ঘটনায় অবশেষে কার্যকর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে বাজার এলাকায় বসবাস করে আসছিলেন ওই নারী। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।


বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর নজরে আসলে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তা আমলে নেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।


মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে তার নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রক্রিয়া শুরু করেন।তাকে মঙ্গলবার সরকারি আশ্রয়কেন্দ্র গাজীপুরের পুবাইলে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


সচেতন মহলের মতে, এটি শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়—বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল উদাহরণ। একইসঙ্গে তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনে আওতায় আনার দাবিও জানিয়েছেন।

পড়ুন- রিমান্ড ও জামিন নামঞ্জুর : কারাগারে শিরীন শারমিন চৌধুরী

দেখুন- সংসদে পাস হলো সংশোধিত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টস 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন