ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প জাইকার অর্থায়নে (২য় পর্যায়) এর আওতায় ৫২৮০ মিটার দৈর্ঘ্যের
লালপুর থেকে শেষ কইতরবাড়ি পর্যন্ত
মরা খাল উপ-প্রকল্পের (এসপি নং-৩৪১০৮) পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।খাল খনন ব্যয় ধরা হয়েছে ৯৭ লক্ষ ২৪ হাজার ৮ শত ৩৯ টাকা। খালের স্লুইস গেট মেরামত, বক্স কালভার্ট নির্মাণ, অফিস ঘর মেরামতের ব্যয় ধরা হয়েছে ৩৩ লক্ষ ৮০ হাজার৪ শত৬৭ টাকা। এই খালটি প্রথম খনন হয়েছিল ২০১২-১৩ অর্থ বছরে।স্থানীয় সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান( লিটন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। শনিবার সন্ধ্যায় মোক্ষপুর ইউনিয়নের লালপুর কৈতরবাড়ী স্থানে এই উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, মাত্র ৫০ দিনের মধ্যে আমি আপনাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ উন্নয়নের কাজ নিয়ে এসেছি। এর ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন,এবং আমিষ জাতীয় খাদ্যের চাহিদাও কিছুটা মিটবে বলে আশা করছি। এলাকার উন্নয়নে যে কোন রকমের সহযোগীতার দরকারে আপনারা আমাকে জানাবেন আমি যত দ্রুত পারি সমাধান করে দিব।এই খাল খননে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্স কে সর্বাত্মক সহযোগীতা করবেন। যাতে তিনি দ্রুত সময়ের মধ্যে গুণগতমান ভজাই রেখে বৃষ্টি শুরু হওয়ার আগেই খনন কাজটি শেষ করতে পারে।এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবায়েত হোসেন (উপজেলা প্রকৌশলী, এলজিডি ত্রিশাল) তিনি বলেন মরা খাল খননের ফলে সেচের আওতায় আসবে ৪৫০ হেক্টর জমি। ৪৫২ টি পরিবার এই খাল খননের সুবিধা পাবে।চারপাশের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এসময় আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, জামিল আহমেদ, জাহেদ আলী আকন্দ, ইমান আলী সরকার,আনোয়ার হোসেন তোতা,রুস্তম আলী আকন্দ, আনেয়ার সরকার,ইব্রাহিম খলিলসহ প্রশাসনের কর্মকর্তারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে কৃষি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে।
পড়ুন:মেহেরপুরে কৃষি প্রণোদনা বিতরণ
দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি?
ইমি/


