১০/০২/২০২৬, ০:১৩ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহের সাবেক এমপি কাজীমের বিরুদ্ধে মামলা, স্ত্রীর সম্পদ বিবরণী তলব

ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায় কাজীম উদ্দিনের স্ত্রীরও সম্পদ বিবরণী তলবের নোটিশ জারি করেছে সংস্থাটি।

রোববার (২৭ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৭ লাখ ৩১ হাজার ১২৯ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার নামের ১৫টি ব্যাংক হিসাবে মোট ৪০ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৫২৭ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে কাজীম উদ্দিন আহমেদের স্ত্রী সালিহা সিদ্দিকার নামে ৯ লাখ ৩৪ হাজার সম্পদের তথ্য পাওয়ায় কথা জানিয়েছে দুদক। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি প্রতিরোধকারী সংস্থাটি।

বিজ্ঞাপন

পড়ুন : সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন