১০/০২/২০২৬, ০:১১ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালিত হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ ও বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে সোমবার সকাল ১০ ঘটিকায় র‌্যালির মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাজু আহমেদসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গাণিতিক লুকা প্যাসিওলির বিশ্বখ্যাত বই ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি-অ্যাট-প্রপরশনালিটা ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রথম ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস হিসেবে প্রতি বছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রকার খেলাধুলা এবং সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন