বিজ্ঞাপন

ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবীর (২১) হত্যা মামলার মূল আসামি মো. রাশিদুল ইসলাম রানা ওরফে রাসুকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

হত্যাকাণ্ডের ১৯ দিন পর গাজীপুর জেলার সদর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল আসামিকে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

র‍্যাব জানায়, রাশিদুল ইসলাম রানা গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মো. শামসুল হকের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে সে আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন পূর্ব শত্রুতার জেরে স্থানীয় আব্দুল কাইয়ূমের ছেলে ছাত্রদল নেতা হুমায়ন কবীরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে একদল হামলাকারী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের তিন দিন পর, ১৬ জুন নিহতের বাবা মো. কাইয়ূম মিয়া গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখসহ মোট ১০ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা ও ময়মনসিংহে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন