বিজ্ঞাপন

ময়মনসিংহে প্রাইভেট কারে বিদেশি মদের চালান, গ্রেফতার ২

ময়মনসিংহ শহরের শিকারীকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১১৭ বোতল বিদেশি মদসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার বাসিন্দা ওসমান গনি (৩৮) এবং মো. আনোয়ার হোসেন (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন শিকারীকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে তল্লাশি চলাকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামানো হয়।

এ সময় প্রাইভেটকারে থাকা ওসমান গনি ও আনোয়ার হোসেনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে গাড়িটিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, অভিযানে বিদেশি মদের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের আট হাজার আটশো টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিদেশি মদ সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে আলামতসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ২৫

দেখুন- মেহেরপুরে আ/গু/নে পুড়লো ১০০ বিঘা জমির ফসল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন