১০/০২/২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে বৃত্তি পরীক্ষা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে

শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়া শুধুমাত্র একজন ব্যক্তির পড়াশোনা চালিয়ে নেওয়ার বিষয় নয়, এটি একটি সামাজিক বিনিয়োগ, যা যোগ্যতা, মানবমেধা ও উদ্ভাবনকে বিকাশে সহায়তা করে।

বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্নকারী একজন শিক্ষার্থীর ক্যারিয়ার হিসেবে রিহ্যাবিলিটেশন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে ময়মনসিংহ কলেজ অব ফিজিথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস আয়োজন করেছে এক ব্যতিক্রমি উদ্দ্যোগ। মেধাবী মুখের অন্বেষনে “মেধাবী মুখের খোঁজে” স্লোগানকে সামনে রেখে অনলাইনে আবেদনকৃত ১৫শত শিক্ষার্থীর মধ্যে থেকে ৩১ অক্টোবর প্রথম ধাপের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রায় পাচঁ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে বাকি শিক্ষার্থীরা পরবর্তী আরো দুইটি ধাপে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করবে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক সেমিনার কলেজ মিলনায়তনে আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইকবাল কবির জাহিদ । অধ্যক্ষ ডা: রোকসানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ড. ফিরোজ কবির, সহকারী পরিচালক ইমরান আহমেদ প্রমুখ।

এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলীসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। মেধাবী মুখের খোঁজে অংশগ্রহনকারী একজন শিক্ষার্থী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা বৃত্তিসহ কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও চিকিৎসা অনুষদের অধীনে চলমান ব্যাচলেব অব সায়েন্স ইন স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি, ব্যাচলেব অব সায়েন্স ইন অকুপেশনাল থেরাপি ও ব্যাচলেব অব সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি হলে ৫০%-১০০% পর্যন্ত শিক্ষাবৃত্তি উপভোগ করতে পারবেন বলে কলেজ কর্তৃপক্ষ ঘোষনা করেছেন।

ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকৃত শিক্ষার্থীদের অভিব্যক্তি নিলে তারা এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজনকারী প্রতিষ্ঠান ময়মনসিংহ কলেজ অব ফিজিথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসকে ধন্যবাদ জ্ঞাপন করেছে এমন একটি ব্যতিক্রমি আয়োজন করার জন্য।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে ডেঙ্গু রোগে ১জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন