ময়মনসিংহের ত্রিশালে মোহাম্মদ হত্যার বিচারের দাবিতে এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোট পুল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন হাসান উল্লাহ, সিরাজ উদ্দিন, মিরাজ, আরিফ, খলিল উল্লাহ, হাসেম, প্রবাসী রুবেল প্রমুখ।
উল্লেখ্য- গত ২৫ জুন রাতে মোহাম্মদ (২২) নিখোঁজ হয় এবং ২৬ জুন সকালে তার মরদেহ উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম বালিপাড়া ফকিরপাড়া এলাকার রাস্তার পাশে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। নিহত মোহাম্মদ এলাাকার নিজাম উদ্দিনের ছেলে।
নিহতের বাবা নিজাম উদ্দিন বলেন, আমার ছোট ছেলে মোহাম্মদ লড়ি গাড়ির লেবার হিসাবে কাজ করতো। রাত ৯টার দিকে আমার ছেলেটা ঘর থেকে বের হয়ে যায় আর ঘরে ফেরেনি। এই ছেলেটা আমার সংসারের সমস্ত কাজ করতো। কে-বা কারা আমার ছেলেটাকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, এ ঘটনায় এ পর্যন্ত দু‘জনকে অটক করা হয়েছে। বাকীদের আটকের অভিযান চলছে।
পড়ুন : ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত কমপক্ষে ১৫


